বাড়ি থেকে বেড়িয়ে চা খেয়ে আর বাড়ি ফিরা হল না এক পৌড়ের। বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পৌড়ের। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার ও রায়গঞ্জ থানা সীমান্তবর্তী এলাকা দূর্গাপুর রাজবাড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যক্তির নাম হরেন দাস(৭২)। বাড়ি দূর্গাপুরের কালিবাড়ি এলাকায়। জানাজায় মৃত হরেন দাস চা খেইয়ে বাড়ি ফেরার জন্য ৩৪ নম্বর জাতীয় সড়কের দুই লাইনের মাঝে ডিভাইডারে দাড়িয়েছিলেন রাস্তা পার হবার জন্য সেই সময় জাতীয় সড়ক দিয়ে মাল বোঝাই পিকাপ ভ্যান রায়গঞ্জ থেকে মালদা যাবার পথে গাড়ির চাকা ফেটে গেলে গাড়ির চালক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে হরেন বাবুর গায়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হরেন দাসের। ট্রাফিক নিয়ন্ত্রনের দাবিতে এলাকাবাসিরা প্রায় এক ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধের জেরে জাতীয় সড়কে বেশকিছু সময় যানজট হয়। পড়ে পুলিশের হস্তক্ষেপের পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করতে পারলেও গাড়ির চালক ও খালাশি পলাতক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/jYaXLobTZ1g
উত্তরদিনাজপুর